শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৭

সালমান খান কে ফিরিয়ে দিলেন সিদ্ধার্থ!

সালমান খান : বলিউড সুপারস্টার সালমান খান এর সঙ্গে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিতে পারে এমন বুকের পাটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে ক’জনের আছে। যেখানে তিন খানের সঙ্গে অভিনয় করার সুযোগ পেলে বুক ফুলিয়ে গর্ব করেন সকলেই। কিন্তু সেই খানদের অন্যতম সালমান খান এর সঙ্গে অভিনয়ের প্রস্তাবে সরাসরি না বলে দিলেন বলিউডের উঠতি সুপারস্টার সিদ্ধার্থ মালহোত্রা

সালমান-খান

ভারতীয় মিডিয়ার খবর

জনপ্রিয় ‘রেস’ সিরিজের তৃতীয় কিস্তি ‘রেস 3’র জন্য সিদ্ধার্থের নাম প্রস্তাব করেছিলেন খোদ সালমান খান। সিদ্ধার্থকে খুব পছন্দ করেন বলিউডের ভাইজান। সিনেমার প্রযোজক রমেশ তাওরানি ভাইজানের সেই চাওয়াকে শ্রদ্ধা জানিয়ে ছবিতে সিদ্ধার্থকে নেয়ার ব্যাপারে সম্মতিও দিয়েছিলেন। কিন্তু সালমান খান সেই পছন্দকে উপেক্ষা করে অভিনয়ে অসম্মতি জানালেন খোদ সিদ্ধার্থই।

কারণ হিসেবে জানা যায়, ‘রেস 3’র চিত্রনাট্য নাকি পছন্দ হয়নি নায়ক সিদ্ধার্থের। যার কারণে পরিচালক-প্রযোজকদের অপেক্ষা না করিয়ে তার সিদ্ধান্তের কথা আগেভাগেই জানিয়ে দিয়েছেন। বিনয়ের সঙ্গে ‘রেস টু’ এর প্রজেক্টটি প্রত্যাখ্যান করেছেন। 
‘রেস’ সিরিজে প্রথমবারের মত অভিনয় করছেন বলিউড সুপারস্টার সালমান খান। তার বিপরীতে নায়িকা হিসেবে থাকবেন জ্যাকুলিন ফার্নান্দেজ। এর আগের দুই কিস্তিতে অর্থাৎ ‘রেস’ এবং ‘রেস টু’তে নায়ক হিসেবে দেখা গেছে সাইফ আলী খানকে। আব্বাস মাস্তান পরিচালিত ছবি দুটি ব্যাপক জনপ্রিয়তা পায়। তবে আরও ভালো কিছুর প্রত্যাশায় এবার হিরো পাল্টাচ্ছেন পরিচালক। সেই চিন্তাতেই সাইফের স্থলে সালমানকে ঠিক করা হয়।

২০০৮ সালে মুক্তি পায় জনপ্রিয় ‘রেস’ সিরিজের প্রথম  ছবি ‘রেস’। এতে অভিনয় করেন সাইফ আলী খান, অক্ষয় খান্না, বিপাশা বসু, ক্যাটরিনা কাইফ ও অনিল কাপুর। পরে ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘রেস-টু’-তেও নায়ক হিসাবে দেখা যায় সাইফ আলী খানকেই। পাশাপাশি আরও অভিনয় করেন, জন আব্রাহাম, দীপিকা পাড়ুকোন, জ্যাকুলিন ফার্নান্দেজ, অনিল কাপুর ও আমিশা প্যাটেল।


EmoticonEmoticon