মোশাররফ করিম : দুই বউ নিয়ে বিপদে
দুই বউ নিয়ে বিপদেমোশাররফ করিম
Usa News Today Dhaka Bangladesh.মায়ের মর্জি রাখতেই আবারও বিয়ে করেন তিনি।
ধারাবাহিক নাটকটিতে দুই বউ নিয়ে বিপাকে পড়তে দেখা যাবে এই জনপ্রিয় অভিনেতাকে। মোশাররফ করিমের দুই বউয়ের চরিত্রে অভিনয় করছেন ঊর্মিলা শ্রাবন্তী কর ও মন্দিরা চক্রবর্তী। তবে নাটকের নাম আপাতত ‘শুকনো পাতার নূপুর’ হলেও এ নাম পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন নির্মাতা।
নাটকটিতে আরও অভিনয় করেছেন, মামুনুর রশিদ, শামিমা তুষ্টি, জয়রাজ, শহিদ আলমগীর, হিমি হাফিজ, রিমু রোজা খন্দকার, আফরোজা হোসাইন, তানিন তানতা, এস এম মহসিন, বৈদ্য নাথ সাহাসহ আরও অনেকেই। ধারাবাহিক নাটকটি শিগগিরই একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে বলে জানান নির্মাতা।
‘অতিথি’ নামের একটি নাটকে অভিনয়ের মাধ্যমে বিনোদন জগতে পা রাখেন মোশাররফ করিম। নাট্য জগতে তিনি তুমুল জনপ্রিয়। নাটকের পাশাপাশি বেশ কিছু ছবিতেও কাজ করেছেন তিনি। সেখানেও পেয়েছেন প্রতিষ্ঠা। বিশেষ করে প্রথম ছবি ‘জয়যাত্রা’, ‘জালালের গল্প’ এবং ‘অজ্ঞাতনামা’ ছবিতে তাঁর অভিনয়দক্ষতা দর্শকদের নজর কেড়েছে।
EmoticonEmoticon