বাংলা মুভি ডুব ‘ডুব গোজ টু ক্যাম্পাস’

ছবিয়ালের ইমেল হককে সমন্বয়ক করে ‘ডুব গোজ টু ক্যাম্পাস’ নামে এই প্রজেক্ট ঘোষণাও করেন ফারুকী। যে সব ইউনিভার্সিটি বা কলেজ ‘ডুব’ ছবির পরিচালক ও শিল্পীদের ক্যাম্পাসে আমন্ত্রণ জানাতে চান তারা ই-মেইল করে ক্যাম্পাসে আমন্ত্রণ জানাতে পারবেন। ডুব টিমকে আমান্ত্রণ জানাতে ই-মেইল করতে হবে doobgoestocampus@gmail.com-এ-এ । ফারুকী আরও জানান, আপনাদের আয়োজন সম্পর্কে সহযোগিতা করবে ‘ডুব গোজ টু ক্যাম্পাস’ এর সমন্বয়ক ইমেল হক। ফারুকী জানান, বেশিরভাগ সংবাদ মাধ্যম আমাকে বা আমার পরের নতুন ফিল্মমেকারদের পাশে সব সময়ই ছিলো। আশা করি এবারও থাকবে।’
এই বিষয়ে ‘ডুব গোজ টু ক্যাম্পাস’ এর সমন্বয়ক ইমেল হক বলেন, আমরা আগামী অক্টোবর বিভিন্ন ক্যাম্পাসে গিয়ে এই প্রচারণা চালাবো ।পাশাপাশি আমার ফেসবুকে বা মেইলেও ছবিটি নিয়ে প্রচারণা চলবে। কেউ আমাদেরকে আমন্ত্রণ জানালে আমার চলে যাবো তাদের ক্যাম্পাসে। এদিকে মুক্তির ঠিক এক মাস আগে গতকাল বুধবার রাতে ছবিটির বাংলাদেশী প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে এর ট্রেলার। এরই মধ্যে ট্রেলারটি দেখার জন্য দর্শকদের মধ্যে দারুণ আগ্রহ দেখা গেছে।
EmoticonEmoticon