রবিবার, ২০ মে, ২০১৮



আইপিএল যেমন কাটল মোস্তাফিজের

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এবারের আসরে দুই কোটি ২০ লক্ষ রুপিতে টাইগার পেসার মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দল মুম্বাই ইন্ডিয়ান্স। গতকাল দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে হারের মাধ্যমে মুম্বাই ইন্ডিয়ান্সের এবারের আইপিএল শেষ হয়েছে। ১৪ ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে পঞ্চম অবস্থানে থেকে টুর্নামেন্ট শেষ করেছে তারা।
মোস্তাফিজুর রহমান তার দলের হয়ে সাতটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। এই সাত ম্যাচে তিনি মোট সাতটি উইকেট শিকার করেছেন। সাত ম্যাচের মধ্যে তিনি পাঁচটি ম্যাচে উইকেট পেয়েছেন। সাত ম্যাচে তিনি মোট ২৩০ রান দিয়েছেন। তার সেরা বোলিং ফিগার ৩/২৪। বোলিং ইকোনোমি রেট ৮.৩৬। বোলিং গড় ৩২.৮৫।
আইপিএলে এবার উদ্বোধনী ম্যাচটি ছিল মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের মধ্যে। ওই ম্যাচে ৩৯ রান দিয়ে একটি উইকেট শিকার করেন মোস্তাফিজুর রহমান। এরপর সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ২৪ রান দিয়ে তিনটি উইকেট শিকার করেন। মুম্বাই ইন্ডিয়ান্স তাদের তৃতীয় ম্যাচটি খেলে দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে। ওই ম্যাচে ‘কাটার মাস্টার’ ২৫ রান দিয়ে একটি উইকেট শিকার করেন।


EmoticonEmoticon