মঙ্গলবার, ৩ এপ্রিল, ২০১৮

হালের সবচেয়ে জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। বাংলা চলচ্চিত্রে সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীও তিনি। জনপ্রিয় ও দামি হওয়ার ক্ষেত্রে মাহির মূল অস্ত্র তার বৈচিত্রময় অভিনয়। সৌন্দর্য বা দৈহিক কারিশমা ব্যবহার করে নয়, অভিনয় দিয়েই দর্শক ও পরিচালক-প্রযোজকদের মন কেড়েছেন ‘ঢাকা অ্যাটাক’ তারকা মাহি।



যার কারণে বছরে নির্মিত ও মুক্তিপ্রাপ্ত বেশিরভাগ ছবিই থাকে তার দখলে। নতুন বছরে এসে ইতিমধ্যে মাহিয়া মাহির নতুন ছবির দুটির কাজ শেষ করে ফেলেছেন মাহি। মিলে গেছে সেন্সর ছাড়পত্রও। এখন শুধু মুক্তির অপেক্ষা। নতুন ছবি দুটি হচ্ছে ‘জান্নাত’ ও ‘পলকে পলকে তোমাকে চাই’। জান্নাত ছবিতে মাহির বিপরীতে অভিনয় করেছেন সাইমন সাদিক।

এটি পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান মানিক। গত ২৫ মার্চ বাংলাদেশ সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পায় ‘জান্নাত’। ছাড়পত্র পেয়েই মুক্তির প্রচারণা শুরু করে দিয়েছে ‘জান্নাত’ টিম। নায়কের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের কয়েকটি স্কুলে ছবিটির প্রচারণা করেন সাইমন ও পরিচালক মানিক। ছবিতে মাজারের খাদেমের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন মাহি।

অন্যদিকে সাইমনকে দেখা যাবে খাদেমের মুরিদের চরিত্রে। ছবির বিভিন্ন চরিত্রে আরো রয়েছেন আলীরাজ, মিশা সওদাগর ও শিমুল খান। চলতি বছরই কোনো একটি সুবিধাজনক সময়ে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।


EmoticonEmoticon