শনিবার, ১১ নভেম্বর, ২০১৭

শাকিব খান ও জিৎ এক ছবিতে 

প্রথমবারের মতো এক ছবিতে দেখা যেতে পারে দুই বাংলার দুই সুপারস্টারকে। একজন বাংলাদেশি সুপারস্টার শাকিব খান, অন্যজন কলকাতার সুপারস্টার জিৎ। তবে নায়ক হিসেবে নয়, জাজ মাল্টিমিডিয়ার একটি ছবিতে অতিথি চরিত্রে হাজির হবেন দুই বাংলার দুই চকোলেট বয়।

শোনা যাচ্ছে, খুব শিগগিরই প্রযোজক থেকে নায়ক বনে যাচ্ছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধান আবদুল আজিজ। ছবির নাম ‘আঁধার থেকে আঁধারে’। যেটিতে নায়ক হিসেবে অভিনয় করবেন জাজকর্তা আবদুল আজিজ। সেই ছবিরই অতিথি চরিত্রে থাকতে নাকি সম্মতি জানিয়েছেন শাকিব খান ও জিৎ।

নায়ক হচ্ছেন আবদুল আজিজ 


গত মঙ্গলবার রাতে ফেসবুক লাইভে এসব তথ্য নিজেই জানান আবদুল আজিজ। তিনি জানান, ‘আঁধার থেকে আঁধার’ ছবির গল্পে একজন নায়িকার জার্নি দেখা যাবে। এর জন্য কম বয়সী নায়িকা লাগবে। নতুন বছরের শুরুর দিকে শুটিং শুরু হবে।’ শাকিব-জিতের কথাও ফেসবুক লাইভে নিশ্চিত করেন জনাব আজিজ।
ছবিতে নায়িকা হিসেবে মাহিয়া মাহি থাকতে পারেন বলেও গুঞ্জন রয়েছে। তবে এ ব্যাপারে পরিষ্কার কিছু বলেননি আবদুল আজিজ। তিনি বলেন, ‘মাহি চাইছিল আমি নায়ক হই। তবে সে যদি নায়িকা হিসেবে অভিনয় করতে রাজি হয়, আমার কোনো আপত্তি নেই।’
শাকিব-খান-জিৎ
শাকিব খান ও জিৎ এক ছবিতে 

আবদুল আজিজ। দেশব্যাপী তিনি নামি প্রযোজক হিসেবেই পরিচিত। জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার। তার এই প্রযোজনা প্রতিষ্ঠানটির বয়স ছয় বছর। এরই মধ্যে তিনি উপহার দিয়েছেন বেশ কয়েকটি হিট ও ব্যবসাসফল ছবি। কাজ করেছেন যৌথ প্রযোজনার ছবিতেও। বাংলা চলচ্চিত্রের এই সময়ের সবচেয়ে বড় প্রযোজনা প্রতিষ্ঠান তাঁর জাজ মাল্টিমিডিয়া।

এতক্ষণ তো শোনালাম পুরোনো খবর। নতুন খবর হচ্ছে, প্রযোজক থেকে এবার নায়কের খাতায় নাম তুলতে যাচ্ছেন আবদুল আজিজ। গত মঙ্গলবার রাতে ফেসবুক লাইভে সে কথা নিজেই জানান প্রযোজক।  অনেকদিন থেকেই নাকি তিনি সিনেমার হিরো হয়ে নামার কথা ভাবছিলেন। কিন্তু সময় করে উঠতে পারছিলেন না। এবার সে সময় এসেছে।
নায়ক হয়ে আবদুল আজিজ যেটিতে অভিনয় করবেন সে ছবির নাম ‘আঁধার থেকে আঁধারে’। দুই নায়ক রয়েছে এ ছবির গল্পে।  একজন আবদুল আজিজ, আরেকজন  হতে পারেন ‘পোড়ামন টু’ ছবির সিয়াম আহমেদ। অতিথি চরিত্রে থাকতে সম্মতি জানিয়েছেন বাংলাদেশি সুপারস্টার শাকিব খান এবং কলকাতার সুপারস্টার জিৎ
এ ব্যাপারে আবদুল আজিজ জানান, ‘আঁধার থেকে আঁধার’ ছবির গল্পে একজন নায়িকার জার্নি দেখা যাবে। এর জন্য কম বয়সী নায়িকা লাগবে। নতুন বছরের শুরুর দিকে শুটিং শুরু হবে।
ছবিতে মাহিয়া মাহি থাকছে কিনা? সাংবাদিকদের এমন প্রশ্নে জাজকর্তা জানান, ‘এ বিষয়ে এখনও কিছু ঠিক হয়নি। মাহি রাজি হলে হতেও পারে।  মাহিও চেয়েছিলেন আমি নায়ক হই।’
উল্লেখ্য, ২০১১ সালে শিষ মনোয়ার কর্তৃক জাজ মাল্টিমিডিয়া প্রতিষ্ঠিত হয়। ২০১২ সালের অক্টোবরে এ প্রতিষ্ঠান থেকে প্রথম ছবি মুক্তি পায়। এটি বাংলা ভাষার বৃহত্তম চলচ্চিত্র স্টুডিও যা এক বছরে গড়ে দশটির উপরে চলচ্চিত্র নির্মাণ করে থাকে। বর্তমানে জাজের প্রধান দায়িত্ব সামলাচ্ছেন আবদুল আজিজ।


EmoticonEmoticon