রবিবার, ১৯ নভেম্বর, ২০১৭

ইমরানের নতুন গান! : জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান এখন পুরোদস্তুর মডেল। কেননা নিজের গাওয়া গানের ভিডিওতে আজকাল নিজেই মডেল হচ্ছেন। এই হিসেবে ‘মডেল ইমরানের নতুন গান’ শিরোনাম দেওয়া যেতে পারে!


ইমরানের নতুন গান! 

এ কারণেই বুঝি নবাগত মডেল রোতসীর মন খারাপ সারাতে ব্যস্ত জনপ্রিয় এই গায়ক-মডেল! রোতসীর সঙ্গে ইমরানের রোমান্স ফুটিয়ে তোলা হয়েছে ‘মন খারাপের দেশে’ গানটির ভিডিওতে।

সোমবার (১৫ মে) রাতে সিএমভির ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে ইমরানের গাওয়া এই গান-ভিডিও। শরীফ আল-দীনের লেখা গানটির সুর করেছেন নাজির মাহমুদ আর সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। গানটি নেওয়া হয়েছে বাপ্পা মজুমদার ও ইমরানের দ্বৈত অ্যালবাম ‘আধেক তুমি’ থেকে। ‘মন খারাপের দেশে’-এর ভিডিওটি তৈরি করেছেন সৈকত রেজা।

ইমরান বললেন, ‘এবার নিজেকে একটু ভেঙেছি। চেষ্টা করেছি গানের কথা-সুর-কণ্ঠের সঙ্গে মিল রেখে ভিডিওতে একটা রোমান্টিক আবহ তৈরি করতে। ভিডিওটি প্রকাশের পর থেকে দারুণ সাড়া পাচ্ছি। এমন একটি গান করার জন্য সিএমভিকে ধন্যবাদ জানাই।’

পূর্ণিমার কণ্ঠে ইমরানের গান

বছরখানেক আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে ভারতীয় গানের কোকিল লতা মঙ্গেশকরের ‘মে তেরে ইশক’ গানটি গেয়ে পোস্ট করেন চিত্রনায়িকা পূর্ণিমা। তার কণ্ঠে গান শুনে সুবর্ণা মুস্তাফা, নোবেল, আঁখি আলমগীরের মতো তারকাদের প্রশংসা কুড়ান তিনি। রূপালি পর্দায় অসংখ্য গানে ঠোঁট মিলিয়েছেন, তাই গান-বাজনার প্রতি তার ভালো লাগা থাকা অস্বাভাবিক নয়। তবে এবার গায়িকা হিসেবে তাকে পাওয়া যাবে।



চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের ১২তম আসরে থাকছে পূর্ণিমার নাচ-গান। সংগীতশিল্পী ইমরানের জনপ্রিয় গান ‘বলতে বলতে চলতে চলতে’ নতুনভাবে গাইবেন তিনি। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) এর রেকর্ডিং হওয়ার কথা।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামী ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় অনুষ্ঠিত হবে ১২তম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠান। এখানে গান গাইবেন নগরবাউল জেমস, মমতাজ, রেজওয়ানা চৌধুরী বন্যা, শফি মণ্ডল। পরিচালনায় ইজাজ খান স্বপন।

এবার আজীবন সম্মাননা পাচ্ছেন মোহাম্মদ খুরশীদ আলম, বিশেষ সম্মাননা দেওয়া হবে শাম্মী আখতারকে।আলাদা করে সম্মান জানানো হবে সুরকার ও সংগীত পরিচালক আলাউদ্দীন আলী, আলম খান, শেখ সাদী খান, আজাদ রহমান ও আলী হোসেন। অনুষ্ঠানে গানও করবেন। পুরস্কার থাকছে সংগীতের ১৬টি বিভাগে শ্রোতা ও বিচারকদের চোখে সেরাদের জন্য।

এদিকে পূর্ণিমার স্বামী আহমেদ জামাল ফাহাদও গানপ্রেমী মানুষ। চট্টগ্রামে একসময়ের জনপ্রিয় ব্যান্ড ওয়ারিয়রসের গায়ক ছিলেন তিনি। তাদের অ্যালবামও বের হয়েছিল। এখনও ফুরসত পেলে গিটার বাজান তিনি। এমনই একটি পরিবেশনা মোবাইল ফোনে রেকর্ড করে ফেসবুকে পোস্ট করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী পূর্ণিমা।

ইমরানের বিখ্যাত গান গাইবেন পূর্ণিমা


‘বলতে গিয়ে মনে হয়, বলতে তবু দেয় না হৃদয়। কতটা তোমায় ভালোবাসি। চলতে গিয়ে মনে হয়, দূরত্ব কিছু নয়। তোমারই কাছে ফিরে আসি।’ গায়ক ইমরানের বিখ্যাত এ গানটির প্রেমে পড়েননি এমন সংগীতপ্রেমী মনে হয় কমই আছে। ইউটিউবে রিলিজ হওয়ার পর এ পর্যন্ত প্রায় দুই কোটি ভিউ আছে যে মিউজিক ভিডিওটিতে। কণ্ঠ দেয়ার পাশাপাশি গানটির মিউজিক ভিডিওতে মডেল তানজিন তিশার সঙ্গে অভিনয়ও করতে দেখা গেছে গায়ক ইমরানকে। এবার ইমরানের সেই বিখ্যাত গানটিই নতুন করে শোনা যাবে ঢালিউডের সবচেয়ে মিষ্টি নায়িকা পূর্ণিমার কণ্ঠে।  

আসছে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের ১২তম আসরে থাকছে পূর্ণিমার নাচ ও গান। সেই অনুষ্ঠানেই সংগীতশিল্পী ইমরানের জনপ্রিয় গান ‘বলতে বলতে চলতে চলতে’ নতুনভাবে গাইবেন তিনি। আজ মঙ্গলবার গানটির রেকর্ডিং হওয়ার কথা।

আগামী ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে ১২তম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠান। এখানে গান গাইবেন জেমস, মমতাজ, রেজওয়ানা চৌধুরী বন্যা ও শফি মণ্ডল। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ইজাজ খান স্বপন।

এবারের অনুষ্ঠানে আজীবন সম্মাননা পাচ্ছেন কণ্ঠশিল্পী মোহাম্মদ খুরশীদ আলম। বিশেষ সম্মাননা দেয়া হবে আরেক কণ্ঠশিল্পী শাম্মী আখতারকে। আলাদা করে সম্মান জানানো হবে সুরকার ও সংগীত পরিচালক আলাউদ্দীন আলী, আলম খান, শেখ সাদী খান, আজাদ রহমান ও আলী হোসেনকে। অনুষ্ঠানে সংগীতের ১৬টি বিভাগে শ্রোতা ও বিচারকদের চোখে সেরাদের জন্য থাকবে পুরস্কার।

নিজেকে গায়িকা হিসেবে প্রমাণ করার চেষ্টা এর আগেও করেছেন পূর্ণিমা। বছরখানেক আগে নিজের কণ্ঠে লতা মঙ্গেশকরের ‘মে তেরে ইশক’ গানটি গেয়ে তা ইন্সটাগ্রামে পোস্ট করেন নায়িকা। সেই গান শুনে সুবর্ণা মুস্তাফা, নোবেল, আঁখি আলমগীরের মতো তারকারা প্রশংসায় ভাসান পূর্ণিমাকে।

গানপ্রেমী হিসেবে খ্যাতি আছে পূর্ণিমার স্বামী আহমেদ জামাল ফাহাদেরও। চট্টগ্রামে একসময়ের জনপ্রিয় ব্যান্ড ওয়ারিয়রসের গায়ক ছিলেন তিনি। তাদের অ্যালবামও বের হয়েছিল। এখনও ফুরসত পেলে বসে যান গিটার হাতে।


EmoticonEmoticon