মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০১৭

হালদা মুভি’র দখলে রেকর্ড পরিমান হল

হালদা

আগামী ১ ডিসেম্বর দেশব্যাপী ‍মুক্তি পাচ্ছে অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা তৌকীর আহমেদের জীবন ও জীবিকা নির্ভর গল্পে নির্মিত ছবি হালদা। এরই মধ্যে দেশের ৮০টি হলে ছবিটি মুক্তি দেয়ার প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে।

হালদা নদী ও তীরবর্তী মানুষের জীবন ও জীবিকার নানা কাহিনির ওপর নির্মিত ছবিটির পরিবেশক ‘দ্য অভি কথাচিত্র’র বরাত দিয়ে এমন তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানটির মালিক জাহিদ হাসান অভি জানান, ‘মঙ্গলবার বিকাল পর্যন্ত ৮০টি সিনেমা হলে ‘হালদা মুভি’ ছবিটি মুক্তি দেয়ার প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। ছবি মুক্তির এখনো দুই দিন বাকি। আশা করছি, হলের সংখ্যা ৯০ ছাড়িয়ে যাবে।’

এই প্রথম দেশের এতোগুলো সিনেমা হলে মুক্তি পাচ্ছে তৌকীর আহমেদ পরিচালিত কোনো ছবি। গত বছর তার পরিচালিত ‘অজ্ঞাতনামা’ ছবিটি সারা দেশের মাত্র ৯টি হলে মুক্তি পেয়েছিল।

এছাড়া তৌকীর আহমেদ পরিচালিত অন্যান্য ছবিগুলোও খুবই কম সংখ্যক হলে দেখানো হয়েছিল। সেই হিসেব মতে, এবার ৯০টিরও বেশি হলে ছবি মুক্তি দিয়ে রেকর্ড গড়তে যাচ্ছেন তৌকীর আহমেদ।

এদিকে মুক্তির আগে আগামীকাল ৩০ নভেম্বর সন্ধ্যায় রাজধানীর একটি বৃহৎ সিনেমা হলে ‘হালদা’র প্রিমিয়ার অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানে ‘হালদা’ ছবির সঙ্গে জড়িত সমস্ত কলাকুশলীসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকবেন। Cute Summer Outfits 2018

‘হালদা’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, মোশাররফ করিম ও ফজলুর রহমান বাবুসহ অনেকে। এতে জাহিদ হাসানকে প্রথমবারের মতো খলচরিত্রে এবং মোশাররফ করিমকে জেলের চরিত্রে দেখা যাবে।

১০০ প্রেক্ষাগৃহে আসছে হালদা মুভি

আগামী ১ ডিসেম্বর দেশব্যাপী ‍মুক্তি পাচ্ছে অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা তৌকীর আহমেদের জীবন ও জীবিকা নির্ভর গল্পে নির্মিত ছবি ‘হালদা’। এরই মধ্যে দেশের ৮০টি হলে ছবিটি মুক্তি দেয়ার প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে।

হালদা নদী ও তীরবর্তী মানুষের জীবন ও জীবিকার নানা কাহিনির ওপর নির্মিত ছবিটির পরিবেশক ‘দ্য অভি কথাচিত্র’র বরাত দিয়ে এমন তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানটির মালিক জাহিদ হাসান অভি জানান, ‘মঙ্গলবার বিকাল পর্যন্ত ৮০টি সিনেমা হলে ‘হালদা’ ছবিটি মুক্তি দেয়ার প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। ছবি মুক্তির এখনো দুই দিন বাকি। আশা করছি, হলের সংখ্যা ৯০ ছাড়িয়ে যাবে।’

এই প্রথম দেশের এতোগুলো সিনেমা হলে মুক্তি পাচ্ছে তৌকীর আহমেদ পরিচালিত কোনো ছবি। গত বছর তার পরিচালিত ‘অজ্ঞাতনামা’ ছবিটি সারা দেশের মাত্র ৯টি হলে মুক্তি পেয়েছিল।

এছাড়া তৌকীর আহমেদ পরিচালিত অন্যান্য ছবিগুলোও খুবই কম সংখ্যক হলে দেখানো হয়েছিল। সেই হিসেব মতে, এবার ৯০টিরও বেশি হলে ছবি মুক্তি দিয়ে রেকর্ড গড়তে যাচ্ছেন তৌকীর আহমেদ।

সোমবার ছবিটির প্রমোশনে মনজুরুল ইসলাম মেঘ এর সঞ্চালনায়  ফেসবুক লাইভে আসেন এর পরিচালক তৌকির আহমেদ ও এই সিনেমার নায়িকা নুসরাত ইমরোজ তিশা, রুনা খান ও শাহেদ আলী। তারা দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

ছবিটি প্রসঙ্গে তিশা বলেন, আমি অনেক নাটক ও সিনেমাতে অভিনয় করলেও হালদায় আমার চরিত্র একেবারেই নতুন এবং ভিন্ন যা দর্শক আগে কখনো দেখেনি। শুধু আমাকেই নয় ছবির অন্যতম আকর্ষণ জাহিদ হাসান ও মোশারফ করিমকেও ভিন্ন চরিত্রে দেখতে পাবেন দর্শক।

তৌকির আহমেদ বলেন, হালদা সব শ্রেণির দর্শকদের ছবি। একটি ছবিতে বিনোদনের যে উপকরণ থাকা দরকার তার সবই রয়েছে এতে। আশা করি দর্শকরা নিরাশ হবেন না। তাই দর্শকদের বলবো আপনারা ছবিটি দেখতে হলে আসুন। যদি ভালোলাগে অন্তত একজনকে বলুন সিনেমাটি দেখতে।   

EmoticonEmoticon