সিডি চয়েসের এবারের আকর্ষণ তাহসানের সপ্তম একক
বাংলা গান এর অ্যালবাম ‘অভিমান আমার’। এছাড়া
একক বাংলা গানেও থাকছে চমক। গানগুলো হলো—
মিনার রহমান'র ‘শপথ’, শাওন গানওয়ালার
‘বারান্দায়’, ‘বন্ধু হবে না’ এবং ‘মেঘ ঘুড়ি’,
মিফতাহ জামানের ‘তাই তোমার
খেয়াল’, রাফি আহমেদের ‘তোর গভীরে’, সজীব রানার ‘বৃষ্টি দিনে মন’, সোহেল
রাজের ‘হৃদয়ে যে
ছবি’, নাহিদ হাসানের ‘উড়ু মন’।
বাংলা গান এর অ্যালবাম এর তালিকায়
রয়েছে- শাওন গানওয়ালার ইপি ‘কেউ একজন’, কাজী শুভ ও স্বরলিপির দ্বৈত ইপি
‘প্রেমেরই দহন’, কাজী শুভ, রাফি ও সাজিদের মিশ্র ইপি ‘না বুঝে’।
দ্বৈত
বাংলা গানের মধ্যে আছে— তাহসীন আহমেদ ও নুসরাত চৌধুরীর ‘একটু বেশি অকারণ’, কুমার
শানু ও সুরভীর ‘আয়না’, নচিকেতা ও ফৌজিয়ার ‘রেডিও’, ন্যানসি ও শেখ মিলনের
‘একঘোরে’, কনা ও শেখ মিলনের ‘উড়ি উড়ি মন’, রাফি ও সোনিয়ার ‘দেখো খেয়ালে’।
সিএমভি এর ঈদের বাংলা গান
এবার
সিএমভি থেকে বের হয়েছে পার্থ বড়ুয়ার ‘অন্যরকম নয়’বাংলা গান, বাপ্পা মজুমদার ও
কোনালের ‘ঘুম জড়ানো’, মিজানের ‘অভিমান’, প্রীতম হাসানের ‘কি আসে যায়’,
বেলাল খানের ‘হুইসেল বাজে রে’, রিংকুর ‘আফসোস’, স্বপ্নীল সোহেলের ‘নতুন
পৃথিবী’, ইব্রাহিম ইবুর ‘দেখা মেলে না’, সেলিম হায়দার ও রোসেনের ‘শৈশব’,
ফয়সালের ‘তোমার অপেক্ষায়’, ত্রিমান ব্যান্ডের ‘বাউলা কে বানাইলো রে’,
গানপাগল মিজানের ‘চন্দ্রবিন্দু’।
গানচিল মিউজিক এর ঈদের বাংলা গান
ঈদ
বাজারের জন্য গানচিল বের করেছে মিনার রহমানের ‘কি তোমার নাম’, ‘বাড়াবাড়ি’
এবং ‘হারিয়ে কোথায়’, শোয়েবের ‘আমার আকাশ’, শাওন গানওয়ালা ও অবন্তী সিঁথির
‘প্রজাপতি মেয়ে’, নন্দিতার ‘ফাগুনে গুনগুন’। এছাড়া আসিফ আকবরের গান ‘সাদা
আর লাল’ ছেড়েছে প্রতিষ্ঠানটি।
লেজার ভিশন এর ঈদের বাংলা গান
ঈদ
উপলক্ষে কয়েকটি অ্যালবাম বের করেছে লেজার ভিশন। এর মধ্যে রয়েছে— কাজী শুভ ও
ঐশীর দ্বৈত ‘ভবা পাগলার গান’, লোপা হোসেইনের তৃতীয় একক অ্যালবাম
‘আত্মা-সঙ্গী’, রাহাত শাহ্’র ‘পাখি’ এবং ছায়া কর্মকারের রবীন্দ্রসংগীতের
অ্যালবাম ‘বাদল শেষে ফাগুন হাওয়া’। একক গানের মধ্যে আছে মাহমুদ সানীর
‘নীলিমা’, ঐশীর ‘রইদে ভরা ইস্টিশন’, শাওন গানওয়ালার ‘তোর কাছে’, শিল্পী
বিশ্বাসের ‘তোরে ছাড়া’, রুবেলের ‘ভুইল্লা গেছো’, শাহরীদ বেলাল ও ফারাবির
দ্বৈত ‘এটা কি প্রেম’, এজাজুল হিমুর ‘চোখ বলে যায়’, সুজনের ‘ভাঙা ঘর’, জীবক
বড়ুয়ার কণ্ঠে ‘অলিরও কথা শুনে’।
দেশের
ঐতিহ্যবাহী প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেক এবারের ঈদেও হরেক রকমের গান
প্রকাশ করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য— ন্যানসির একক গান ‘নজরে নজর’, ন্যানসি
ও শফিক তুহিনের দ্বৈত ‘জান’, সালমার গান ‘জাদু’, ঐশীর ‘বাণ’, এফ এ সুমনের
‘আত্মার মতো আপন’, হাসান চৌধুরীর ‘বুক ভরে দিলে ছলনা’ প্রভৃতি। এবারের ঈদে
সাউন্ডটেকের প্রযোজনায় আসিফ ও শুভমিতার একটি দ্বৈত গান এবং ফজলুর রহমান
বাবুর একটি গান প্রকাশ করছে প্রতিষ্ঠানটি।
সংগীতা এর ঈদের বাংলা গান
প্রতিষ্ঠানটির
এবারের আকর্ষণ ইমরান ও শুভমিতার ‘ভালোবাসি বলে’। এছাড়া প্রতিষ্ঠানটির
উল্লেখযোগ্য গানের তালিকায় আছে— মিনার রহমানের ‘এখন’, প্রত্যয় খানের ‘মানে
না মন’, কাজী শুভ ও পূজার ‘অনুভূতি’, তানজিরের ‘শূন্যতা’, কাজী
শুভ-জুঁইয়ের ‘বুঝলানা’, সাদিয়া তানির ‘ঝুমুর ঝুমুর’, উল্কা হোসেনের
‘ভালোবাসা-বাসি’, নাভিলার ‘ডিজিটাল প্রেম’, সৈয়দ ওমির ‘ওরে প্রিয়া’, এবং
‘সোনা বন্ধু’র আইটেম গান ‘ইলেক্ট্রা’।
জিসান মাল্টিমিডিয়া এর ঈদের বাংলা গান
এ
প্রতিষ্ঠান থেকে শাহরিয়ার বাঁধনের সুরে এসেছে মিশ্র অ্যালবাম ‘মনের
বাঁধন’। তার পাশাপাশি এর গানে কন্ঠ দিয়েছেন রাশেদ, ময়না ও অধরা মন। আবির
আহনাফের ইপি ‘অচেনা পথ’। এছাড়া গানের মধ্যে বেরিয়েছে প্রত্যয় খানের ‘যদি
তুমি’, শাওন গানওয়ালা ও মোহনার দ্বৈত ‘বলো’, মেহতাজের ‘মেয়ে’, ঐশী ও
মেহতাজের দ্বৈত ‘বলনা তুই’, আরমানের ‘অভিমান’, সজীব রানার ‘আমি আগের মতো’
এবং ‘অপরাধী’, রিজভী ও হিমার ‘কি করে বলবো’।
EmoticonEmoticon