শুক্রবার, ৬ অক্টোবর, ২০১৭

বলিউড বাদশাহ শাহরুখ খান এর ক্যান্টিন ভেঙে গুঁড়িয়ে দিল বম্বে পুরসভা। পশ্চিম মালাডেতে অবস্থিত শাহরুখ খান এর প্রযোজনা সংস্থা রেড চিলিজ অফিসের সঙ্গে লাগোয়া ওই ক্যান্টিনটি অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল বলে অভিযোগ। সেই অভিযোগেই বৃহস্পতিবার বলিউড বাদশাহর ক্যান্টিনটি ভেঙে দেয়া হয়।

শাহরুখ-খান-Shah-Rukh-Khan

শাহরুখ খান এর ক্যান্টিন ভেঙে দিল পুরসভা

বম্বে পুরসভার কর্মীদের তরফ থেকে জানা গেছে,  একটি খোলা ছাদকে ঢেকে ক্যান্টিনে পরিণত করেছিলেন শাহরুখ খান। যেকোনও সময় সেখানে আগুন লেগে যাওয়ার সম্ভাবনা ছিল।  সেই জন্যে বেআইনিভাবে নির্মিত  ওই ক্যান্টিনটটি ভেঙে দেয়া হয়েছে।

মূলত অফিসের ৩১৬ জন কর্মী এবং অফিসে বিভিন্ন কাজে আসা বাইরের লোকেরাও সেই ক্যান্টিনে যেতে পারতেন। সেই ক্যান্টিনটিই ভেঙে দেওয়া হয়েছে। এই ঘটনা সম্পর্কে রেড চিলিজ-এর এক মুখপাত্র জানিয়েছেন,  রেড চিলিজ ভিএফএক্স ওই সম্পত্তির মালিক নয়।  তারা ওই তলাটি ভাড়া নিয়েছিল।  বিল্ডিং লাগোয়া ওই খোলা ছাদটি মূলত অফিসের কর্মীরা বসে খাবার খাওয়ার জন্যে ব্যবহার করতেন।  সেখানে কোনও ক্যান্টিন ছিল না। ভুল বোঝাবুঝি বশত বম্বে পুরসভা যে ক্যান্টিনটি ভেঙে দিয়েছে সেখানে সোলার প্যানেল ছিল।

উল্লেখ্য, শাহরুখ খান এবং তাঁর স্ত্রী গৌরি খান প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্টের যৌথ মালিক।  তাঁরা মালাডের সুন্দরনগরে ১৬ তলার ডিএলএইচ বিল্ডিংয়ের পুরো চতুর্থ তলটি অফিস চালানোর জন্যে ভাড়া নিয়েছিলেন।  সেখানেই পোস্ট প্রডাকশনের যাবতীয় কাজকর্ম হয়।  সেখানেই অফিস লাগোয়া দু হাজার স্কোয়ার ফিটের একটি ছাদ ঘিরে ফেলে ক্যান্টিনে পরিণত করেছিলেন শাহরুখ খান


EmoticonEmoticon