বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৭

বাংলা-মুভি-মাতাল

Bangla Movie Matal : ‘বর্তমান সময়ে চলচ্চিত্রে অবস্থা ভালো যাচ্ছে না। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে আমাদের। এ জন্য ভালো গল্প, সঠিক উপস্থাপনা দরকার। শাহিন সুমন বিগত দিনে ভালো ভালো সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের। আশা রাখি, এবারের ছবিটিও ব্যতিক্রম হবে না।’ বলছিলেন পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন।
গত রোববার রাতে রাজধানীর একটি রেস্তোরাঁয় ‘মাতাল’ বাংলা ছবির মহরত অনুষ্ঠানে কথাগুলো বললেন পরিচালকদের সংগঠনের নেতা। ছবির নায়িকা অধরা খান বলেন, ‘আমি এর আগে ‘পাগলের মতো ভালোবাসি’ ছবিতে অভিনয় করেছি। শিগগির বাংলা মুভি মুক্তি পাবে সেটি। এর আগে একই পরিচালকের আরও একটি বাংলা মুভি কাজের সুযোগ পেলাম। সত্যিই আমি ভাগ্যবান।’ মাতাল ছবিতে কাজের সুযোগ পাওয়ায় খুশি নায়ক আসিফ নূর। তিনি বললেন, ‘শাহিন সুমন ভাই ঢাকার চলচ্চিত্রে একাধিক জনপ্রিয় ছবি উপহার দিয়েছেন। তাঁর ছবিতে কাজের সুযোগ পাওয়া আমার জন্য সৌভাগ্যের ব্যাপার।’

বাংলা মুভি : ‘মাতাল’ 

‘মাতাল’ ছবির গল্প ও চিত্রনাট্য লিখছেন নাট্যকার ও পরিচালক ফেরদৌস হাসান। অভিনেতা সাদেক বাচ্চুর উপস্থাপনায় মহরত অনুষ্ঠানে আরও বক্তব্যে দেন মিশা সওদারগর, শিবা সানু, ফেরদৌস হাসান, হাসিবুর রেজা কল্লোল, ছবির অভিনেতা-অভিনেত্রী আসিফ নূর, সুমিত, অধরা খানসহ প্রমুখ। পরিচালক জানান, মার্চ মাসে ‘পাগলের মতো ভালোবাসি’ ছবিটি মুক্তি পেতে পারে। এরই মধ্যে ‘মাতাল’ ছবির গল্প ও চিত্রনাট্য লেখা শেষ হয়ে যাবে। এপ্রিল থেকে শুরু হবে শুটিং।

1 মন্তব্য(গুলি):


EmoticonEmoticon